
একজন সৈনিকের গড়ে তোলা প্রতিষ্ঠান
নমস্কার, আমি রত্নদীপ ভাদুড়ী। টানা ২০ বছর ভারতীয় সেনায় দেশের সীমান্ত রক্ষার পর, আজ আমি একজন অবসরপ্রাপ্ত জওয়ান। সেনাবাহিনী আমাকে শিখিয়েছে শৃঙ্খলা, সততা এবং প্রতিটি কাজ নিখুঁতভাবে করার নিষ্ঠা— শরীরে শত্রুর বুলেটের দাগ আজও আমাকে সেই দিনগুলোর কথা মনে করিয়ে দেয়।
অবসরের পর চারপাশের অসংখ্য বেকার যুবক-যুবতীকে যখন সততার সাথে স্বনির্ভর হওয়ার সংগ্রাম করতে দেখলাম, তখন সিদ্ধান্ত নিলাম— দেশের সেবায় এবার বন্দুকের বদলে হাতে তুলে নেব রেজিন ও হিটগান। সেই তাগিদ থেকেই জন্ম নেয় “ফৌজি রেজিন ক্রাফট এন্ড রেজিন আর্ট”।
আমাদের লক্ষ্য বেকারত্ব দূর করে স্বনির্ভরতা গড়ে তোলা। মাত্র ৫ দিনের হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে আমরা 3D ইপোক্সি ফ্লোরিং এবং রেজিন আর্টের যাবতীয় কাজ শেখাই। আমরা শুধু কাজই শেখাই না, বরং নিজের পায়ে দাঁড়িয়ে কীভাবে সফল ব্যবসা শুরু করতে হয় এবং সমাজে প্রতিষ্ঠিত হতে হয়, তার সঠিক পথ দেখাই।
Three things we hold to
- 01
শৃঙ্খলা
প্রাইমার দেওয়ার আগে আমরা মেঝের আর্দ্রতা পরীক্ষা করি। প্রস্তুত না থাকলে সেটা স্পষ্ট বলি — তাতে এক সপ্তাহ পিছিয়ে গেলেও।
- 02
নির্ভুলতা
প্রতিটি মিশ্রণ চোখের আন্দাজে নয়, ওজন মেপে করা হয়। প্রতি ব্যাচে সর্বোচ্চ 8 জন — যাতে কাউকে পিছন থেকে দেখতে না হয়।
- 03
দায়বদ্ধতা
কোনো অগ্রিম নেওয়ার আগে লিখিত কাজের বিবরণ। একটাই ফোন নম্বর। যিনি দাম বলেছেন, কাজ শেষও তিনিই করবেন।
